1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আল-কুরআনুল কারীম ও কুরআন সংক্রান্ত বিবিধ বিদ্যা

হাদীস তোমরা আহলুল কিতবাদের বিশ্বাস করবে না আবার অস্বীকারও করবে না। বরং তোমরা বলবে: آمَنَّا بِاللهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا যার অর্থ: আমরা আল্লাহর উপরে এবং আমাদের প্রতি যা নাযিল করা হয়েছে তার উপরে ঈমান এনেছি।

عَنْ ‌أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ:
كَانَ أَهْلُ الْكِتَابِ يَقْرَؤُونَ التَّوْرَاةَ بِالْعِبْرَانِيَّةِ، وَيُفَسِّرُونَهَا بِالْعَرَبِيَّةِ لِأَهْلِ الْإِسْلَامِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُصَدِّقُوا أَهْلَ الْكِتَابِ وَلَا تُكَذِّبُوهُمْ، وَقُولُوا: {آمَنَّا بِاللهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا} [البقرة: 136] الْآيَةَ».

আবূ হুরাইরাহ রদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন:
আহলুল কিতাব হিব্রু ভাষাতে তাওরাত পাঠ করত, মুসলিমদের জন্য তারা তা আরবী ভাষাতে ব্যাখ্যা করত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: “তোমরা আহলুল কিতবাদের বিশ্বাস করবে না আবার অস্বীকারও করবে না। বরং তোমরা বলবে: آمَنَّا بِاللهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا যার অর্থ: আমরা আল্লাহর উপরে এবং আমাদের প্রতি যা নাযিল করা হয়েছে তার উপরে ঈমান এনেছি। [সূরা আল-বাকারাহ: ১৩৬]।”

সহীহ এটি বুখারী বর্ণনা করেছেন। সহীহ বুখারী - 4485

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাতকে আহলে কিতাবগণ তাদের কিতাবসমূহ থেকে যা বর্ণনা করে, তা দ্বারা ধোকায় নিমজ্জিত হওয়া থেকে সতর্ক করেছেন। ইহুদীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হিব্রু ভাষাতে তাওরাত পাঠ করত; যা ছিল ইহুদীদের ভাষা। আর তারা তাওরাতকে আরবী ভাষায় ব্যাখ্যা করত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: তোমরা আহলে কিতাবদের বিশ্বাস বা অবিশ্বাস কোনটাই করবে না। এটা এমন বিষয়ে যার সত্য বা মিথ্যা হওয়া অজানা। কারণ, আল্লাহ তা‘আলা কুরআনের যে অংশ আমাদের কাছে ও কিতাবের যে অংশ তাদের ওপর নাযিল করা হয়েছে, সেগুলোর প্রতি ঈমান আনার আদেশ করেছেন। তবে সেগুলো ব্যতীত, তারা তাদের ঐ সমস্ত কিতাবসমূহ থেকে যা বর্ণনা করে থাকে, সেগুলোর বিশুদ্ধ বর্ণনাকে অশুদ্ধ বর্ণনা থেকে আলাদা করার কোন পন্থা আমাদের কাছে নেই, যদি না আমাদের শারী‘আতে এমন কিছু থাকে, যা এর মিথ্যা থেকে সত্যকে স্পষ্ট করে দেয়। তাই আমাদের উচিৎ এ ব্যাপারে চুপ থাকা, সুতরাং আমরা তাদেরকে সত্যায়ন করব না; যাতে তারা কিতাব থেকে যা বিকৃত করে ফেলেছে আমরা সেক্ষেত্রে তাদের সহযোগী না হয়ে যাই। আবার তাদেরকে মিথ্যাবাদীও বলব না; কারণ হতে পারে বিষয়টি সঠিক, আর তাতে আমরা যেন এমন বিষয়কে অস্বীকারকারী না হয়ে যাই, যে ব্যাপারে আমাদেরকে ঈমান আনার আদেশ দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ কথা বলার আদেশ করেছেন: آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون যার অর্থ: “আমরা ঈমান এনেছি আল্লাহ্‌র প্রতি, যা আমাদের প্রতি নাযিল করা হয়েছে, এবং যা ইবরাহীম, ইসমা’ঈল, ইসহাক, ইয়া’কূব ও তার বংশধরদের প্রতি যা নাযিল করা হয়েছে, এবং যা মূসা, ঈসা ও অন্যান্য নবীগণকে তাদের রব-এর নিকট হতে দেওয়া হয়েছে তার প্রতি। আমরা তাদের মধ্যে কোন তারতম্য করি না। আর আমরা তাঁরই কাছে আত্মসমর্পণকারী।” [সূরা আল-বাকারাহ, আয়াত: ১৩৬]

হাদীসের শিক্ষা

  1. আহলে কিতাবদের সংবাদগুলো তিন ধরণের: প্রথমত: যা কুরআন ও সুন্নাহর সাথে মিলে যায়, এগুলো বিশ্বাস করা যাবে। দ্বিতীয়ত: যা কুরআন ও সুন্নাহর বিরোধী, সেগুলো বাতিল ও প্রত্যাখ্যাত আর তৃতীয়ত: যেগুলোর সত্য বা মিথ্যা হওয়ার ব্যাপারে কুরআন অথবা সুন্নাহতে কোন কিছু বলা হয়নি, এ ধরণের বিষয়গুলো বর্ণনা করা যাবে, তবে তা বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যাবে না।

অনুবাদ প্রদর্শন

68 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
JA 日本語 জাপানিজ
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
FF Fulfulde ফুলানি
IT Italiano ইতালীয়
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
BG Български البلغارية
AZ Azərbaycan আজারী
EL Ελληνικά اليونانية
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
LN Lingala اللينجالا
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
BM Bambara البامبارية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
DA Dansk الدنماركية
RN Kirundi الكيروندي
KMR Kurmancî الكرمنجية
MS Bahasa Melayu الملايو