1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস “যে মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহকেও কৃতজ্ঞতা প্রকাশ করে না”।

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَا يَشْكُرُ اللَّهَ مَنْ لَا يَشْكُرُ النَّاسَ»

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন:
“যে মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহকেও কৃতজ্ঞতা প্রকাশ করে না”।

সহীহ এটি আবূ দাউদ, তিরমিযী ও আহমাদ বর্ণনা করেছেন। সুনানে আবু দাঊদ - 4811

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি তাদের সৎকর্ম ও দয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে সাধারণত আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না। কারণ এই দুটি বিষয় একে অপরের সাথে সম্পর্কিত, কারণ মানুষের অনুগ্রহের প্রতি অকৃতজ্ঞ হওয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ না করা তার স্বভাব এবং অভ্যাস। কাজেই আল্লাহর অনুগ্রহের প্রতি অকৃতজ্ঞ হওয়া এবং তার জন্য কৃতজ্ঞতা প্রকাশে ব্যর্থ হওয়া তার অভ্যাস হবে।

হাদীসের শিক্ষা

  1. উপকারের মোকাবেলায় মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করার গুরুত্ব।
  2. প্রকৃত অনুগ্রহকারী হলেন আল্লাহ তাআলা, আর সৃষ্টিরা তো কেবল মাধ্যম, যাদেরকে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তার উপকারে লাগান। সুতরাং, মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অন্তর্ভুক্ত।
  3. মানুষের উপকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উত্তম চরিত্রের প্রমাণ।

অনুবাদ প্রদর্শন

29 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ID Indonesia ইন্দোনেশিয়ান
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TH ไทย থাই
AS অসমীয়া অসমীয়া
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
KN ಕನ್ನಡ কন্নড়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية