1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস যা কামনা করেছ তা এবং এর অনুরূপ তোমাকে প্রদান করা হলো।”

عَن أَبِي هُرَيْرَةَ رَضيَ اللهُ عنهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ أَدْنَى مَقْعَدِ أَحَدِكُمْ مِنَ الْجَنَّةِ أَنْ يَقُولَ لَهُ: تَمَنَّ فَيَتَمَنَّى، وَيَتَمَنَّى، فَيَقُولُ لَهُ: هَلْ تَمَنَّيْتَ؟ فَيَقُولُ: نَعَمْ، فَيَقُولُ لَهُ: فَإِنَّ لَكَ مَا تَمَنَّيْتَ وَمِثْلَهُ مَعَهُ».

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“তোমাদের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের জান্নাতীকে বলা হবে যে, তুমি কামনা কর। সে কামনা করতে থাকবে এবং আরো কামনা করবে। আল্লাহ তাকে বলবেন: তোমার যা কমন করার তা কি করেছ? সে বলবে, জ্বী! আল্লাহ বলবেন: যা কামনা করেছ তা এবং এর অনুরূপ তোমাকে প্রদান করা হলো।”

সহীহ ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন সহীহ মুসলিম - 182

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, জান্নাতে প্রবেশকারীদের মধ্যে সর্বনিম্ন মর্যাদা ও স্তরের ব্যক্তিকেও বলা হবে: "ইচ্ছা প্রকাশ করো।" তখন সে ইচ্ছা প্রকাশ করবে এবং একের পর এক ইচ্ছা করতে থাকবে, এমনকি তার আর কোনো ইচ্ছাই অবশিষ্ট থাকবে না যা সে প্রকাশ করেনি। তখন তাকে বলা হবে: "তুমি কি সব ইচ্ছা প্রকাশ করেছ?" সে বলবে: "হ্যাঁ।" তখন তাকে বলা হবে: "তোমার সব ইচ্ছা পূরণ করা হবে এবং তার সাথে আরও অনুরূপ দেওয়া হবে।"

হাদীসের শিক্ষা

  1. জান্নাতবাসীদের মর্যাদার পার্থক্য।
  2. আল্লাহ তাআলার মহান অনুগ্রহের বিবরণ।
  3. জান্নাতের নিয়ামত কোনো নির্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ নয়, বরং সেখানে মুমিন তার সমস্ত ইচ্ছা ও মনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ, দয়া ও মহানুভবতার প্রকাশ।

অনুবাদ প্রদর্শন

43 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية