1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস “এক পুরুষ আরেক পুরুষের সতরের দিকে তাকাবে না এবং এক নারীও আরেক নারীর সতরের দিকে তাকাবে না।

عَن أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَا يَنْظُرُ الرَّجُلُ إِلَى عَوْرَةِ الرَّجُلِ، وَلَا الْمَرْأَةُ إِلَى عَوْرَةِ الْمَرْأَةِ، وَلَا يُفْضِي الرَّجُلُ إِلَى الرَّجُلِ فِي ثَوْبٍ وَاحِدٍ، وَلَا تُفْضِي الْمَرْأَةُ إِلَى الْمَرْأَةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ».

আবূ সা‘ঈদ খুদরী রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
“এক পুরুষ আরেক পুরুষের সতরের দিকে তাকাবে না এবং এক নারীও আরেক নারীর সতরের দিকে তাকাবে না। কোনো পুরুষ অন্য পুরুষের সাথে এক কাপড়ে শয়ন করবে না এবং কোনো নারীও অন্য নারীর সাথে এক কাপড়ে শয়ন করবে না।”

সহীহ ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন সহীহ মুসলিম - 338

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে, কোনো পুরুষ যেন অন্য পুরুষের গোপন অঙ্গ না দেখে এবং কোনো নারী যেন অন্য নারীর গোপন অঙ্গ না দেখে।
গোপন অঙ্গ (আওরাত): এটি হলো শরীরের সেই সব অংশ, যা প্রকাশিত হওয়া লজ্জার কারণ হয়। পুরুষের গোপন অঙ্গ হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশ। নারীর ক্ষেত্রে,যার সাথে বিবাহ জায়েয এমন সকল পুরুষ জন্য তার সমস্ত শরীরই গোপন অঙ্গ(আউরত-সতর)। তবে অন্যান্য নারী ও মাহরাম (যার সাথে বিবাহ জায়েয নয়) পুরুষদের জন্য, সে সাধারণত ঘরের কাজ করার সময় যা প্রকাশ করে, তা প্রকাশ করতে পারবে।
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আরও নিষেধ করেছেন যে, কোনো পুরুষ যেন একই কাপড়ে বা একই চাদরের নিচে অন্য পুরুষের সাথে একান্তে না থাকে এবং কোনো নারী যেন একই কাপড়ে বা একই চাদরের নিচে অন্য নারীর সাথে একান্তে না থাকে। কারণ এটি তাদেরকে একে অপরের গোপন অঙ্গ স্পর্শ করার দিকে নিয়ে যেতে পারে। গোপন অঙ্গ স্পর্শ করা দেখার মতোই নিষিদ্ধ; বরং এটি আরও কঠোরভাবে নিষিদ্ধ, কারণ এটি আরও বড় ফিতনার দিকে নিয়ে যেতে পারে।

হাদীসের শিক্ষা

  1. স্বামী-স্ত্রী ছাড়া অন্য কারো গোপন অঙ্গ দেখা থেকে নিষেধ করা হয়েছে।
  2. ইসলাম সমাজের পবিত্রতা রক্ষা এবং অশ্লীলতার পথ বন্ধ করার প্রতি গুরুত্ব দেয়।
  3. প্রয়োজনের ক্ষেত্রে, যেমন চিকিৎসার সময়, গোপন অঙ্গ দেখা জায়েয, তবে তা যেন কোনো কামভাব ছাড়া হয়।
  4. মুসলিমের উচিত নিজের গোপন অঙ্গ ঢেকে রাখা এবং অন্যের গোপন অঙ্গ থেকে দৃষ্টি ফিরিয়ে রাখা।
  5. পুরুষের গোপন অঙ্গের প্রতি দৃষ্টিপাত হতে অপর পুরুষকে এবং নারীর গোপন অঙ্গের প্রতি দৃষ্টিপাত হতে অপর নারীকে বিশেষভাবে নিষেধ করা হয়েছে, কারণ তাদের নিজেদের মধ্যে পরষ্পরের গোপন অঙ্গ দেখার বেশি সম্ভাবনা থাকে।

অনুবাদ প্রদর্শন

57 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
IT Italiano ইতালীয়
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
KMR Kurmancî الكرمنجية