1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস “আমাকে এমন পাঁচটি বিষয় দান করা হয়েছে, যা আমার পূর্বে কাউকে দেওয়া হয়নি

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رضي الله عنهما أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«أُعْطِيتُ خَمْسًا لَمْ يُعْطَهُنَّ أَحَدٌ قَبْلِي: نُصِرْتُ بِالرُّعْبِ مَسِيرَةَ شَهْرٍ، وَجُعِلَتْ لِي الأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا، فَأَيُّمَا رَجُلٍ مِنْ أُمَّتِي أَدْرَكَتْهُ الصَّلاَةُ فَلْيُصَلِّ، وَأُحِلَّتْ لِي المَغَانِمُ، وَلَمْ تَحِلَّ لِأَحَدٍ قَبْلِي، وَأُعْطِيتُ الشَّفَاعَةَ، وَكَانَ النَّبِيُّ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً وَبُعِثْتُ إِلَى النَّاسِ عَامَّةً».

জাবির ইবনু আব্দিল্লাহ রদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“আমাকে এমন পাঁচটি বিষয় দান করা হয়েছে, যা আমার পূর্বে কাউকে দেওয়া হয়নি। আমাকে এমন প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে যে, একমাস দূরত্বেও তা প্রতিফলিত হয়; সমস্ত যমীন আমার জন্য পবিত্র ও সালাত আদায়ের উপযোগী করা হয়েছে। কাজেই আমার উম্মতের যে কোন লোক ওয়াক্ত হলেই সালাত আদায় করতে পারবে; আমার জন্য গানীমাতের মাল হালাল করে দেওয়া হয়েছে, যা আমার পূর্বে আর কারো জন্য হালাল করা হয়নি; আমাকে শাফা‘আতের অধিকার দেয়া হয়েছে; সমস্ত নবী প্রেরিত হতেন কেবল তাঁদের সম্প্রদায়ের জন্য, আর আমাকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য”।

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ বুখারী - 335

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহ তাঁকে পাঁচটি গুণ দিয়েছেন যা তার পূর্বের কোন নবীকে দেওয়া হয়নি:
প্রথমত: আমাকে ভয় দ্বারা সাহায্য করা হয়েছে যা আমার শত্রুদের হৃদয়ে নিক্ষেপ করা হয়, যদিও আমার এবং তাদের মধ্যে এক মাসের দূরত্ব থাকে।
দ্বিতীয়ত: পৃথিবীকে আমাদের জন্য মসজিদে পরিণত করা হয়েছে যাতে আমরা যেখানেই থাকি সালাত আদায় করতে পারি এবং পবিত্র বস্তুতে পরিণত করা হয়েছে যাতে পানি ব্যবহারের সুযোগ না থাকা অবস্থায় মাটি দিয়ে পবিত্রতা হাসিল করতে পারি।
তৃতীয়ত: আমাদের জন্য যুদ্ধের গনীমতকে হালাল করা হয়েছে, যা মুসলিমগণ কাফেরদের সাথে যুদ্ধের সময় গ্রহণ করেন।
চতুর্থত: কিয়ামতের দিন পরিস্থিতির ভয়াবহতা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমাকে সবচেয়ে বড় সুপারিশ প্রদান করা হয়েছে।
পঞ্চমত: আমি সমস্ত সৃষ্টি: তাদের মানুষ এবং তাদের জিনদের কাছে প্রেরিত হয়েছি, তার পূর্ববর্তী নবীগণের বিপরীতে, যারা কেবল তাদের সম্প্রদায়ের জন্য প্রেরিত হতেন।

হাদীসের শিক্ষা

  1. একজন বান্দার জন্য তার উপর আল্লাহর নেয়ামত গণনা করার বিধান, সেগুলো সম্পর্কে জানানো এবং তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার স্বার্থে।
  2. মহান আল্লাহ এই জাতি এবং এর নবীকে এই গুণাবলী দ্বারা শ্রষ্ঠত্ব দান করেছেন।
  3. যে কোন পরিস্থিতিতে সময়মত সালাত আদায় করা এবং মুসল্লী সালাতের যে কয়টি শর্ত, রোকন ও ওয়াজিব পালনে সক্ষম হবে তাই আঞ্জাম দিবে।
  4. নবীগণের মধ্যে যে শাফায়াতের জন্য নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে খাস করা হয়েছে, তা বিভিন্ন প্রকারের: তার একটি হল: সকল মাখলুকের মাঝে বিচার-ফয়সালা করার জন্য তার সুপারিশ। আরেকটি হল: জান্নাতীদের জান্নাতে প্রবেশের জন্য তাঁর সুপারিশ। আরেকটি হল: বিশেষ করে তাঁর চাচা আবু তালিবের জন্য তার ওপর জাহান্নামের আগুন হালকা করার সুপারিশ, তাকে জাহান্নাম থেকে বের করার জন্য নয়, কারণ সে কাফের অবস্থায় মারা গেছে।
  5. নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের অনেক গুণ রয়েছে, যা এই হাদীসে উল্লেখ করা হয়নি, যার মধ্যে রয়েছে: তাঁকে অল্প কথায় অনেক অর্থ সম্বলিত বাণী দেওয়া হয়েছে, তার দ্বারা নবীদের সমাপ্তি ঘোষণা করা হয়েছে এবং আমাদের কাতারগুলি ফেরেশতাদের কাতারের মতো করা হয়েছে এবং অন্যান্য গুণাবলী।

অনুবাদ প্রদর্শন

52 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية