1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস “আমি কি তোমাদেরকে জান্নাতী লোকদের পরিচয় বলব না? তারা দুর্বল এবং অসহায়; কিন্তু তাঁরা যদি কোন ব্যাপারে আল্লাহর নামে কসম করে বসেন, তাহলে তা পূরণ করে দেন। আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকদের পরিচয় বলব না? তারা রূঢ় স্বভাব, অধিক মোটা এবং অহংকারী তারাই জাহান্নামী”।

عَنْ حَارِثَةَ بْنِ وَهْبٍ الخُزَاعِيِّ رضي الله عنه قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ الجَنَّةِ؟ كُلُّ ضَعِيفٍ مُتَضَعِّفٍ، لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ، أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ النَّارِ: كُلُّ عُتُلٍّ جَوَّاظٍ مُسْتَكْبِرٍ».

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

হারিস ইবনু ওয়াহাব খুযাঈ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি,
“আমি কি তোমাদেরকে জান্নাতী লোকদের পরিচয় বলব না? তারা দুর্বল এবং অসহায়; কিন্তু তাঁরা যদি কোন ব্যাপারে আল্লাহর নামে কসম করে বসেন, তাহলে তা পূরণ করে দেন। আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকদের পরিচয় বলব না? তারা রূঢ় স্বভাব, অধিক মোটা এবং অহংকারী তারাই জাহান্নামী”।

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ বুখারী - 4918

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম জান্নাতী ও জাহান্নামীদের কিছু বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন।
অধিকাংশ জান্নাতী হল: “তারা দুর্বল এবং অসহায়” অর্থাৎ আল্লাহ তাআলার জন্য বিনয়ী অবনত নিজের নফসকে লাঞ্ছিতকারী, যদিও কিছু লোক তাকে দূর্বল জানে এবং নগণ্য জ্ঞান করেন। আল্লাহর জন্য অবনত এই ব্যক্তি যদি আল্লাহর অনুগ্রহের আগ্রহী হয়ে কসম করেন, আল্লাহ তাকে অবশ্যই সত্য প্রমাণিত করবেন এবং সে যার উপর কসম করেছে সেটি তার জন্য বাস্তবায়িত করবেন এবং তার দোয়া ও আহ্বানে সাড়া দিবেন।
অধিকাংশ জাহান্নামী হল: প্রত্যেক “রূঢ় স্বভাবের” কঠিন মোটা খুব ঝগড়াটে, অথবা এত অশ্লীল যে কোন কল্যাণের জন্য নত হয় না, “দাম্ভিক” অর্থাৎ অহংকারী, খুব খাদক, মোটা শরীরের অধিকারী, চলনে অভিমানী, খারাপ চরিত্রের অধিকারী “গর্বকারী” সত্যকে প্রত্যাখ্যানকারী এবং অন্যকে ছোট জ্ঞানকারী।

হাদীসের শিক্ষা

  1. জান্নাতীদের গুণে গুণান্বিত হওয়ার প্রতি উদ্বুধ করা এবং জাহান্নামীদের স্বভাব থেকে সতর্ক করণ।
  2. বিনয়াবনতা হবে আল্লাহ তা‘আলার জন্য এবং তার আদেশ-নিষেধ এবং তাতে আনুগত্য প্রদর্শন করার জন্য আর সৃষ্টির জন্য হবে তাদের উপর অহংকার না করে।
  3. ইবনু হাজার বলেন, উদ্দেশ্য হল, তারা অধিকাংশই জান্নাতী, যেমনটি অন্য ধরনের অধিকাংশ লোক জাহান্নামী। উভয় পক্ষের সবাইকে সন্নিবিষ্ট করা উদ্দেশ্য নয়।

অনুবাদ প্রদর্শন

51 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية