عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«انْصُرْ أَخَاكَ ظَالِمًا أَوْ مَظْلُومًا». فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، أَنْصُرُهُ إِذَا كَانَ مَظْلُومًا، أَفَرَأَيْتَ إِذَا كَانَ ظَالِمًا كَيْفَ أَنْصُرُهُ؟ قَالَ: « تَحْجُزُهُ -أَوْ تَمْنَعُهُ- مِنَ الظُّلْمِ؛ فَإِنَّ ذَلِكَ نَصْرُهُ».

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“তোমার ভাইকে সাহায্য কর, সে যালিম হোক অথবা মাযলুম”। এক ব্যক্তি বলল: হে আল্লাহর রাসূল, যদি সে অত্যাচারিত হয় তবে আমি তাকে সাহায্য করব, কিন্তু আপনি কী লক্ষ্য করেছেন যদি সে অত্যাচারী হয়, তাহলে আমি কীভাবে তাকে সাহায্য করব? তিনি বললেন: “তাকে অন্যায় থেকে বিরত রাখবে - অথবা তাকে বাধা দিবে; কারণ এটাই তার সাহায্য”।

সহীহ এটি বুখারী বর্ণনা করেছেন। সহীহ বুখারী - 6952

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিমকে তার মুসলিম ভাইকে সাহায্য করার নির্দেশ দিয়েছেন, সে যালিম হোক বা অত্যাচারিত হোক। একজন লোক বলল: হে আল্লাহর রাসূল, যদি সে নির্যাতিত হয়, তাহলে আমি তার উপর থেকে নিপীড়ন দূর করে তাকে সাহায্য করব। কিন্তু যদি সে একজন অত্যাচারী হয়, তাহলে আমি তাকে কীভাবে সাহায্য করব? তিনি বললেন: তুমি তাকে নিষেধ করবে, তার হাত ধরবে এবং তাকে বাধা দিবে ও অন্যায় থেকে বিরত রাখবে। এটি তার শয়তান এবং মন্দ কাজে নির্দেশ দানকারী তার আত্মার বিরুদ্ধে তাকে সাহায্য করা।

হাদীসের শিক্ষা

  1. মুসলিমদের মধ্যে ঈমানের ভিত্তিতে ভ্রাতৃত্বের একটি অধিকারের প্রতি সতর্ক করা।
  2. অত্যাচারীর হাত ধরে তাকে অত্যাচার থেকে বিরত রাখা।
  3. ইসলাম প্রাক-ইসলামিক (জাহিলি) ধারণার বিরোধিতা করে, কারণ তারা একে অপরকে সাহায্য করতেন, নির্যাতিত হোক বা অন্যদের উপর অত্যাচার করুক।

অনুবাদ প্রদর্শন

36 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
KN ಕನ್ನಡ কন্নড়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية