1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় চাই নি’আমাত দূর হয়ে যাওয়া হতে, তোমার দেয়া সুস্থতা এমনকি নিরাপত্তা পরিবর্তন হয়ে যাওয়া থেকে, তোমার অকস্মাৎ শাস্তি আসা হতে এবং তোমার সকল প্রকার অসন্তুষ্টি থেকে"।

عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رضي الله عنهما قَالَ: كَانَ مِنْ دُعَاءِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ».

আবদুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দু’আর মধ্যে একটি ছিল:
"হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় চাই নি’আমাত দূর হয়ে যাওয়া হতে, তোমার দেয়া সুস্থতা এমনকি নিরাপত্তা পরিবর্তন হয়ে যাওয়া থেকে, তোমার অকস্মাৎ শাস্তি আসা হতে এবং তোমার সকল প্রকার অসন্তুষ্টি থেকে"।

সহীহ ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন সহীহ মুসলিম - 2739

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম চারটি বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করেছেন:
প্রথমটি: (হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় চাই) দ্বীনি ও দুনিয়াবী (নি’আমাত দূর হয়ে যাওয়া হতে) এবং আমি যেন ইসলামের ওপর প্রতিষ্ঠিত থাকি ও নিয়ামত দূরকারী পাপসমূহ থেকে দূরে থাকি।
দ্বিতীয়: (তোমার দেয়া সুস্থতা ও নিরাপত্তা ) মুসিবতে (পরিবর্তন হয়ে যাওয়া থেকে); কাজেই আমি তোমার নিকট স্থায়ী সুস্থতা এবং যাবতীয় ব্যথা ও ব্যাধি থেকে নিরাপত্তা প্রার্থনা করি ।
তৃতীয়: মুসিবত ও বিপদ জাতীয় (তোমার অকস্মাৎ শাস্তি আসা হতে); শাস্তি ও আযাব যখন হটাৎ ও অস্মাৎ চলে আসে তখন তাওবা ও শোধরানোর কোনো সময় থাকে না। কাজেই এই মুসিবত সবচেয়ে বড় ও কঠিন।
চতুর্থ: (এবং তোমার সকল প্রকার অসন্তুষ্টি থেকে) এবং আপনার গোস্বার কারণ এমন সকল উপায় থেকে; কারণ আপনি যার ওপর গোস্বা করবেন সে অবশ্যই ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হল।
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বহুবচনের শব্দ ব্যবহার করেছেন; যেন আল্লাহকে গোস্বাকারী সকল কথা, কর্ম ও বিশ্বাসকে শামিল করে।

হাদীসের শিক্ষা

  1. আল্লাহ তা‘আলার প্রতি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের মুখাপেক্ষিতা।
  2. এই বরকতময় আশ্রয় প্রার্থনা: আল্লাহর নিয়ামতের শোকর, পাপে পতিত হওয়া থেকে নিরাপত্তার তাওফিক চাওয়াকে অন্তর্ভুক্ত করেছে; কারণ এটি নিয়ামতকে দূর করে দেয়।
  3. আল্লাহ তা‘আলার গোস্বার স্থানসমূহ থেকে দূরে থাকার আগ্রহ।
  4. নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা‘আলার আকস্মিক ক্রোধ থেকে আশ্রয় প্রার্থনা করেছেন; কারণ তিনি যদি বান্দার উপর প্রতিশোধ নেন, তবে তার উপর এমন বিপদ আসবে যা সে প্রতিহত করতে পারবে না এবং সকল সৃষ্ট প্রাণীদের দ্বারা তা প্রতিহত করা যাবে না, যদিও তারা সবাই একত্রিত হয়।
  5. নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়াতালার সুস্থতার পরিবর্তন থেকে আশ্রয় প্রার্থনা করেছেন; কারণ আল্লাহ যদি তাকে তাঁর সুস্থতার জন্য মনোনীত করেন, তবে তিনি উভয় জগতের মঙ্গল অর্জন করেছেন, কিন্তু তা যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে সে উভয় জগতের অকল্যাণে আক্রান্ত হবেন, কারণ নিরাপত্তা দ্বারা দ্বীন ও দুনিয়ার কল্যাণ নিশ্চিত হয়।

অনুবাদ প্রদর্শন

50 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية