1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস হে আল্লাহ, আমি ঋণের বোঝা, শত্রুর জয়ী হওয়া এবং শত্রুদের উল্লাস থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رضي الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ:
«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ، وَغَلَبَةِ الْعَدُوِّ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ».

আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যগুলো দ্বারা দোয়া করতেন:
"হে আল্লাহ, আমি ঋণের বোঝা, শত্রুর জয়ী হওয়া এবং শত্রুদের উল্লাস থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।"

সহীহ এটি নাসাঈ ও আহমাদ বর্ণনা করেছেন। সুনানে নাসায়ী - 5475

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি বিষয় থেকে পানাহ চেয়েছেন:
প্রথম: (হে আল্লাহ! আমি তোমার কাছে অন্য কারো কাছে নয় (ঋণের বোঝা) এবং তার চিন্তা, চাপ ও মুসিবত থেকে আশ্রয় ও নিরাপত্তা চাচ্ছি এবং তা পূর্ণ ও শোধ করতে তোমার সাহায্য প্রার্থনা করি।
দ্বিতীয়টি: (এবং শত্রুর বিজয়), তার অত্যাচার ও আধিপত্য এবং আমি তোমার কাছে তার ক্ষতি রোধ ও তার উপর বিজয় অর্জন প্রার্থনা করছি।
তৃতীয়টি: (এবং শত্রুদের উল্লাস) এবং মুসলিমদের উপর যে দুর্দশা ও বিপর্যয় আসে তাতে তাদের আনন্দ।

হাদীসের শিক্ষা

  1. যেসব জিনিস আল্লাহর আনুগত্য থেকে বিমুখ করে এবং উদ্বেগ নিয়ে আসে যেমন ঋণ প্রভৃতি থেকে আল্লাহর নিকট পানাহ চাইতে উত্সাহ প্রদান।
  2. সাধারণ ঋণে দোষের কিছু নেই, তবে যার নিকট ঋণ শোধ করার উপায় নেই তাই হল পরাজিত করা ঋণ।
  3. একজন ব্যক্তিকে অবশ্যই এমন জিনিসগুলি এড়িয়ে চলতে হবে যেগুলির জন্য সে উপহাসের পাত্র ও সমালোচিত হয়।
  4. মুমিনদের প্রতি কাফেরদের শত্রুতা এবং বিপদ আপতিত হলে তাদের উল্লাস প্রকাশ করার বয়ান।
  5. মানুষের কষ্টের উপর শত্রুদের উল্লাস প্রকাশ করা মানুষের কাছে খোদ কষ্ট থেকে কঠিনতর।

অনুবাদ প্রদর্শন

50 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية