1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. জীবনী ও ইতিহাস

হাদীস “আমি তো অভিসম্পাতকারীরূপে প্রেরিত হইনি; বরং প্রেরিত হয়েছি রহমত স্বরূপ”।

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللهِ ادْعُ عَلَى المُشْرِكِينَ قَالَ:
«إِنِّي لَمْ أُبْعَثْ لَعَّانًا، وَإِنَّمَا بُعِثْتُ رَحْمَةً».

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিতত, তিনি বলেন, রাসূলুল্লাহকে বলা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আপনি মুশরিকদের উপর বদদু’আ করুন। তিনি বললেন,
“আমি তো অভিসম্পাতকারীরূপে প্রেরিত হইনি; বরং প্রেরিত হয়েছি রহমত স্বরূপ”।

সহীহ ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন সহীহ মুসলিম - 2599

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট মুশরিকদের বিরুদ্ধে বদদোয়া করার অনুরোধ করা হলে, তিনি বললেন: আমি আল্লাহর পক্ষ থেকে লানতকারী হিসেবে প্রেরিত হইনি, যে মানুষের বিরুদ্ধে বদদোয়া করব, তাদের আল্লাহর রহমত থেকে দূরে ঠেলে দেব এবং তাদের কল্যাণ থেকে বঞ্চিত করব। আমি এ উদ্দেশ্যে প্রেরিত হইনি। বরং আমি প্রেরিত হয়েছি যাতে আমি মানুষের জন্য, বিশেষ করে মু’মিনদের জন্য, কল্যাণ ও রহমতের কারণ হতে পারি।

হাদীসের শিক্ষা

  1. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্রের পরিপূর্ণতা।
  2. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনুসরণ করে গালি ও অভিশাপ থেকে জিহ্বাকে পবিত্র রাখার গুরুত্ব।
  3. এতে অভিশাপ দেওয়া নিষিদ্ধ করা হয়েছে।
  4. মানুষের উপর দয়া প্রদর্শনের প্রতি উৎসাহ প্রদান।

অনুবাদ প্রদর্শন

29 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ID Indonesia ইন্দোনেশিয়ান
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TH ไทย থাই
AS অসমীয়া অসমীয়া
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
KN ಕನ್ನಡ কন্নড়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية