1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস “যে ব্যক্তি আমাদের কাছ থেকে কিছু শোনে এবং যেমন শুনেছে তেমনভাবে তা পৌঁছে দেয়, আল্লাহ তাকে তরতাজা করুন, কারণ অনেক বাহক শ্রোতার চেয়ে বেশি জ্ঞানী”।

عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مِنَّا شَيْئًا فَبَلَّغَهُ كَمَا سَمِعَ، فَرُبَّ مُبَلِّغٍ أَوْعَى مِنْ سَامِعٍ».

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

আব্দুল্লাহ ইবনু মাস‘ঊদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি:
“যে ব্যক্তি আমাদের কাছ থেকে কিছু শোনে এবং যেমন শুনেছে তেমনভাবে তা পৌঁছে দেয়, আল্লাহ তাকে তরতাজা করুন, কারণ অনেক বাহক শ্রোতার চেয়ে বেশি জ্ঞানী”।

সহীহ এটি তিরমিযী, ইবনে মাজাহ ও আহমাদ বর্ণনা করেছেন। সুনানে তিরমিযী - 2657

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যে তাঁর হাদিস শোনে এবং মুখস্থ করে যাতে তা অন্যদের কাছে পৌঁছে দিতে পারে তার জন্য এই পৃথিবীতে সতেজতা, আনন্দ ও সৌন্দর্য এবং আখিরাতে যাতে আল্লাহ তাকে জান্নাতের সতেজতা, আনন্দ ও সৌন্দর্যের দিকে পরিচালিত করেন দোয়া করেছেন। সম্ভবত যার কাছে হাদিসটি পৌঁছেছে সে হাদিসটি প্রচারকারীর চেয়ে বেশি জ্ঞানী, বেশি উপলব্ধিশীল এবং সিদ্ধান্তে পৌঁছাতে বেশি সক্ষম। প্রথমজন মুখস্থকরণ ও প্রচারে দক্ষ আর দ্বিতীয়জন বোধগম্যতা ও গবেষণায় দক্ষ।

হাদীসের শিক্ষা

  1. নবীর সুন্নাহ সংরক্ষণ এবং তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতি উৎসাহিত করা।
  2. আহলে হাদীসদের ফযীলত এবং তা অন্বেষণ করার মর্যাদা।
  3. আলেমদের গুণাবলী, যারা গবেষক এবং সমঝদার।
  4. সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুমদের ফজিলত যে, তারাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেছেন এবং আমাদের কাছে তা পৌঁছে দিয়েছেন।
  5. আল-মুনাওয়ী বলেন: তিনি বর্ণনা করেছেন যে হাদিস বর্ণনাকারীর জন্য হাদীস বুঝার শর্ত আবশ্যক নয়, বরং তার শর্ত হল মুখস্থ করা আর ফকীহের দায়িত্ব হল বুঝা এবং চিন্তা করা।
  6. ইবনু উয়াইনা বলেন: হাদিস অনুসন্ধান করে এমন কেউ নেই যার মুখে এই হাদিসে বর্ণিত উজ্জ্বলতা নেই।
  7. হাদিস বিশারদদের মতে মুখস্থ করা দুই প্রকার: হৃদয় ও বুকে মুখস্থ করা এবং বই ও লিখে মুখস্থ করা। হাদীসের দোয়া উভয়কে শামিল করে।
  8. মানুষের বুঝ বিভিন্ন হয়, অনেক প্রচারকারী শ্রোতার চেয়ে বেশি সংরক্ষণকারী হয় এবং অনেক ফিকহ বহনকারী ফকীহ হন না।

অনুবাদ প্রদর্শন

45 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
NE नेपाली নেপালি
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية