1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস “এক ব্যক্তি অযু করল। কিন্তু সে তার পায়ের এক নখ পরিমাণ শুষ্ক রেখে দিল। রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তা দেখে বললেন, তুমি ফিরে যাও এবং তোমার অযূকে সুন্দর কর। লোকটি ফিরে গেল অতঃপর সালাত আদায় করল।”

عَنْ جَابِرٍ رضي الله عنه قال: أَخْبَرَنِي عُمَرُ بْنُ الْخَطَّابِ:
أَنَّ رَجُلًا تَوَضَّأَ فَتَرَكَ مَوْضِعَ ظُفُرٍ عَلَى قَدَمِهِ فَأَبْصَرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «ارْجِعْ فَأَحْسِنْ وُضُوءَكَ» فَرَجَعَ، ثُمَّ صَلَّى.

জাবির রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে ‘উমার ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু ‘আনহু হাদীস বর্ণনা করেছেন:
“এক ব্যক্তি অযু করল। কিন্তু সে তার পায়ের এক নখ পরিমাণ শুষ্ক রেখে দিল। রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তা দেখে বললেন, তুমি ফিরে যাও এবং তোমার অযূকে সুন্দর কর। লোকটি ফিরে গেল অতঃপর সালাত আদায় করল।”

হাদিসটি এর শাওয়াহেদ (বিভিন্ন সমার্থক হাদিস) থাকার কারণে সহীহ ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন সহীহ মুসলিম - 243

ব্যাখ্যা

উমার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, সে অযু সম্পন্ন করেছে; কিন্তু তার পায়ের নখ পরিমাণ জায়গায় পানি লাগেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই জায়গাটি দেখিয়ে বললেন, "ফিরে যাও এবং ভালোভাবে অযু সম্পন্ন করো এবং প্রতিটি অঙ্গকে তার প্রাপ্য পানি দাও।" সে ব্যক্তি ফিরে গিয়ে পূর্ণভাবে অযু সম্পন্ন করল এবং তারপর সালাত আদায় করল।

হাদীসের শিক্ষা

  1. সৎ কাজের আদেশ দেওয়া এবং অজ্ঞ বা গাফিল ব্যক্তিকে সঠিক পথ দেখানো অবশ্যক, বিশেষত যখন কোনো মন্দ কাজ তার ইবাদতকে নষ্ট করে দিচ্ছে।
  2. অযুর সকল অঙ্গে পূর্ণভাবে পানি পৌছানো আবশ্যক। যদি কেউ অযুর কোনো অঙ্গের সামান্য অংশও পানি না লাগায়, তাহলে তার অযু শুদ্ধ হবে না। যদি দীর্ঘ সময় পার হয়ে যায়, তাহলে অযু পুনরায় করতে হবে।
  3. অযুকে শরীয়তের নির্দেশনা অনুযায়ী পূর্ণাঙ্গ ও সুন্দরভাবে সম্পন্ন করা উচিত।
  4. দুটি পা অযুর অঙ্গ, তাই এগুলো শুধু মাসেহ করলে চলবে না; বরং পূর্ণভাবে ধৌত করতে হবে।
  5. অযুর অঙ্গগুলো ধারাবাহিকভাবে ধৌত করতে হবে, যেন একটি অঙ্গ শুকিয়ে যাওয়ার আগেই পরবর্তী অঙ্গ ধৌত করা হয়।
  6. অজ্ঞতা বা ভুলে যাওয়ার কারণে আবশ্যকীয় কিছু ছুটে গেলে ওয়াজিব রহিত হয়না। তবে গুনাহ রহিত হয়। যেমন এ ব্যক্তি অজ্ঞতাবশতঃ অযু ঠিকমতো না করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার থেকে ওয়াজিব (অযু) রহিত করেননি, বরং তাকে পুনরায় অযু করতে নির্দেশ দিয়েছেন।

অনুবাদ প্রদর্শন

58 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
IT Italiano ইতালীয়
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
KMR Kurmancî الكرمنجية