1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا، وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا، أَوَلَا أَدُلُّكُمْ عَلَى شَيْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ؟ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ “তোমরা ঈমান না আনা পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না। আর তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসবে। আমি কি তোমাদেরকে এমন কোন জিনিস বলে দিব না, যার মাধ্যমে তোমরা পরস্পরকে ভালোবাসবে? (তা হলো) তোমরা পরস্পরের মাঝে সালামের ব্যাপক প্রসার করো।”

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا، وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا، أَوَلَا أَدُلُّكُمْ عَلَى شَيْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ؟ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ».

আবূ হুরাইরা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا، وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا، أَوَلَا أَدُلُّكُمْ عَلَى شَيْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ؟ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ “তোমরা ঈমান না আনা পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না। আর তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসবে। আমি কি তোমাদেরকে এমন কোন জিনিস বলে দিব না, যার মাধ্যমে তোমরা পরস্পরকে ভালোবাসবে? (তা হলো) তোমরা পরস্পরের মাঝে সালামের ব্যাপক প্রসার করো।”

সহীহ ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন সহীহ মুসলিম - 54

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে, মুমিন ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর মুমিনগণ একে অপরকে ভালো না বাসলে ঈমান পরিপূর্ণ হবে না এবং মুসলিম সমাজ সংশোধন হবে না। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম পথ দেখিয়ে দিয়েছেন, যে কাজ করলে মুমিনদের মধ্যে পরস্পরে ভালোবাসা বৃদ্ধি পাবে। আর তা হলো মুসলিমদের মধ্যে পরস্পরে সালামের ব্যাপক প্রসার করা, যাকে আল্লাহ বান্দাহদের জন্যে অভিবাদন বানিয়েছেন।

হাদীসের শিক্ষা

  1. ঈমান ব্যতীত জান্নাতে প্রবেশ করা যাবে না।
  2. ঈমানের পূর্ণতা হলো একজন মুসলিম নিজের জন্যে যা ভালোবাসবে, অন্য মুসলিম ভাইয়ের জন্যেও তা ভালোবাসবে।
  3. মুসলিমদের মাঝে ব্যাপাকভাবে সালামের প্রচলন করা সুন্নাত। কেননা এতে মানুষের মাঝে ভালোবাসা ও নিরাপত্তা বিস্তার লাভ করে।
  4. সালাম শুধু মুসলিমকেই দেয়া হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন (بينكم) অর্থাৎ তোমাদের মাঝে।
  5. সালাম বিনিময় দুঃসম্পর্ক, বিচ্ছিন্নতা এবং বিদ্বেষ দূর করে।
  6. মুসলিমদের মধ্যে পরস্পর ভালোবাসার গুরুত্ব হাদীসে বর্ণিত হয়েছে এবং এটি ঈমানের পরিপূর্ণতা।
  7. অন্য হাদীসে এসেছে, সালামের শব্দ হলো: ”السلام عليكم ورحمة الله وبركاته ” আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বরাকাতুহ (আপনার ওপর নিরাপত্তা, আল্লাহর রহমত ও তাঁর বরকত নাযিল হোক)। শুধু “السلام عليكم”আস সালামু আলাইকুম(আপনার ওপর নিরাপত্তা বর্ষিত হোক) বলাও যথেষ্ট।

অনুবাদ প্রদর্শন

58 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
BM Bambara البامبارية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
KMR Kurmancî الكرمنجية