1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফিকহ ও উসূলে ফিকহ

হাদীস “পায়ের গোড়ালিসমূহের জন্য আগুনের শাস্তি। তাই তোমরা পূর্ণমাত্রাই ওযু করো।”

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو رَضيَ اللهُ عنهما قَالَ:
رَجَعْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ حَتَّى إِذَا كُنَّا بِمَاءٍ بِالطَّرِيقِ تَعَجَّلَ قَوْمٌ عِنْدَ الْعَصْرِ، فَتَوَضَّؤُوا وَهُمْ عِجَالٌ، فَانْتَهَيْنَا إِلَيْهِمْ وَأَعْقَابُهُمْ تَلُوحُ لَمْ يَمَسَّهَا الْمَاءُ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَيْلٌ لِلْأَعْقَابِ مِنَ النَّارِ أَسْبِغُوا الْوُضُوءَ».

আব্দুল্লাহ ইবন ‘আমর রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন:
এক সময় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে মক্কা থেকে মদীনায় ফিরছিলাম। পথিমধ্যে আমরা এক পানির স্থানে পৌঁছলে, কিছু সংখ্যক লোককে আসরের সালাতের জন্য তাড়াহুড়া করতে দেখলামল। এরা ওযু করতে তাড়াহুড়া করল। আমরা তাদের কাছে পৌঁছে দেখলাম তাদের পায়ের গোড়ালিসমূহ এমনভাবে প্রকাশ পাচ্ছে যে, তাতে পানি পৌঁছেনি। এ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “পায়ের গোড়ালিসমূহের জন্য আগুনের শাস্তি। তাই তোমরা পূর্ণমাত্রাই ওযু করো।”

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ মুসলিম - 241

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের নিয়ে মক্কা থেকে মদীনায় সফর করলেন। পথিমধ্যে তারা পানি পেলেন, ফলে কিছু সাহাবী আসরের সালাতের জন্য অযু করতে তাড়াহুড়া করলেন, ফলে তাদের পায়ের পৃষ্ঠদেশ দৃষ্টিদাতাদের জন্য পানিহীন শুষ্ক জাহির হল। তখন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন জাহান্নামের শাস্তি ও ধ্বংস তাদের জন্য যারা অযু করার সময় পায়ের পিছনের অংশ ধৌত করতে অবহেলাকারী। এরপর তাদেরকে অযু পূর্ণ করতে যথাযথ প্রচেষ্টার নির্দেশ দিলেন।

হাদীসের শিক্ষা

  1. অযুতে দুই পা ধৌত করা সাধারণত ফরজ; কারণ তাতে সর্বাবস্থায় মাসেহ করা যদি বৈধ হত তাহলে গোড়ালী ধৌত করা ছেড়ে দেয়াতে জাহান্নামের হুমকি দিতেন না।
  2. ধৌত করার সব অংশ ধৌত করা ফরজ; যে ব্যক্তি যা ধৌত করা ফরজ তার সামান্য অংশ ইচ্ছাকৃতভাবে ও অবহেলা করে ছেড়ে দিল, তার সালাত সহীহ হবে না।
  3. অজ্ঞদের শিক্ষা দেওয়া ও সঠিক পথ দেখানোর গুরুত্ব।
  4. একজন আলেম ফরয ও সুন্নাহের প্রতি যেসব অবহেলা দেখবেন যথাযথ পদ্ধতি অনুসরণ করে তার সংশোধন করবেন।
  5. মুহাম্মাদ ইসহাক দেহলভী বলেন: অযুর পরিপূর্ণতা তিন প্রকার: ফরয, তা হলো পুরো স্থানকে একবার ধৌত করা; সুন্নত, তা হলো তিনবার ধৌত করা এবং মুস্তাহাব, তা হলো তিনবারের সাথে দীর্ঘ করা।

অনুবাদ প্রদর্শন

52 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ID Indonesia ইন্দোনেশিয়ান
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية