1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস যখন মসজিদে প্রবেশ করতেন, তখন বলতেন, «أعوذ بالله العظيم، وبوجهه الكريم، وسلطانه القديم، من الشيطان الرَّجِيم» “আমি মহান আল্লাহর কাছে তাঁর সম্মানিত চেহারা ও প্রাচীন ক্ষমতার উসীলায় বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি”

عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما:
عن النبي صلى الله عليه وسلم أنه كان إذا دخل المسجد قال: «أعوذ بالله العظيم، وبوجهه الكريم، وسلطانه القديم، من الشيطان الرَّجِيم»، قال: أَقَطُّ؟ قلت: نعم، قال: فإذا قال ذلك قال الشيطان: حُفِظَ منِّي سائر اليوم.

আবদুল্লাহ ইবন ‘আমর ইবনুল ‘আস রাদিয়াল্লাহু ‘আনহুমা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি যখন মসজিদে প্রবেশ করতেন, তখন বলতেন, «أعوذ بالله العظيم، وبوجهه الكريم، وسلطانه القديم، من الشيطان الرَّجِيم» “আমি মহান আল্লাহর কাছে তাঁর সম্মানিত চেহারা ও প্রাচীন ক্ষমতার উসীলায় বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি”। তিনি বলেন: এরূপই কি? আমি বললাম হ্যাঁ। তিনি বলেন, যখন এ দো‘আটি বলে তখন শয়তান বলে সারা দিনের জন্যে সে আমার থেকে নিরাপত্তা লাভ করল।

হাসান আবু দাউদ এটি বর্ণনা করেছেন সুনানে আবু দাঊদ - 466

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন, তখন বলতেন: (أعوذ بالله العظيم) আমি আল্লাহ এবং তাঁর সিফাতসমূহের আশ্রয় ও নিরাপত্তা প্রার্থনা করছি। (وبوجهه الكريم) অর্থ হলো বদান্যশীল ও দানকারী গুণে গুণান্বিত তাঁর চেহারার (وسلطانه) সুলতান হলো তাঁর সৃষ্টির মধ্যে যার ইচ্ছা তার উপর তাঁর আধিপত্য, ক্ষমতা এবং প্রভাব বিস্তৃত। (القديم) অনন্ত চিরন্তন। (من الشيطان الرجيم) রাজীম হলো আল্লাহর রহমত থেকে বঞ্চিত ও বহিষ্কৃত, অর্থাৎ: হে আল্লাহ, আমাকে শয়তানের কুমন্ত্রণা, তার ফিতনা, তার পরিকল্পনা, তার বিপদ, তার প্রবঞ্চনা এবং তার গোমরাহী থেকে রক্ষা করুন, কারণ সেই হল গোমরাহীর কারণ এবং পথভ্রষ্টতা ও মূর্খতার প্রতি উদ্দীপক। আব্দুল্লাহ ইবন আমরকে বলা হল: "أقط؟" অর্থাৎ: নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু এটুকুই বলেছেন? তিনি বললেন: হ্যাঁ।
যখন মসজিদে প্রবেশকারী এই দোয়া করে; তখন শয়তান বলে: এই প্রবেশকারী ব্যক্তি দিনরাত সারাক্ষণ আমার থেকে নিজেকে রক্ষা করে নিল।

হাদীসের শিক্ষা

  1. মসজিদে প্রবেশের সময় এই যিকিরটির মাধ্যমে দোয়া করার ফজিলত এবং এটি যে বলবে তাকে অবশিষ্ট দিন শয়তানের হাত থেকে রক্ষা করা হবে ।
  2. শয়তান থেকে সতর্কীকরণ। আর সে একজন মুসলিমকে বিভ্রান্ত ও প্ররোচিত করার জন্য লুকিয়ে অপেক্ষা করে;
  3. একজন ব্যক্তি শয়তানের বিভ্রান্তি ও প্রতারণা থেকে রক্ষা পাবে যতটা তার হৃদয় আল্লাহর প্রতি ঈমানকে ধারন করবে এবং এই প্রার্থনাকে স্মরণ করবে এবং এর ওপর প্রাপ্ত আল্লাহর প্রতিশ্রুতিতে বিশ্বাস করবে।

অনুবাদ প্রদর্শন

53 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية