عَن عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رضي الله عنهما قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمَاءِ وَمَا يَنُوبُهُ مِنَ الدَّوَابِّ وَالسِّبَاعِ، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِذَا كَانَ الْمَاءُ قُلَّتَيْنِ لَمْ يَحْمِلِ الْخَبَثَ».

আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে পানির (পাক-নাপাক হওয়ার) পরিমাণ এবং যে পানিতে চতুষ্পদ জন্তু ও হিংস্র জন্তু আসা-যাওয়া করে, সে সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তিনি বললেন,
“পানি যখন দুই ‘কুল্লা’ হবে তখন তা নাপাক হবে না”।

সহীহ এটি আবূ দাউদ, তিরমিযী, নাসায়ী, ইবনে মাজাহ ও আহমাদ বর্ণনা করেছেন। সুনানে আবু দাঊদ - 63

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে যেসব পানিতে পশু-পাখী, হিংস্র প্রাণী ও অন্যান্য জীবজন্তু আসা-যাওয়া করে তার পবিত্রতা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানির পরিমাণ যখন দু’টি বড় কলস সমান হয় যার পরিমাপ (২১০) লিটার, তবে সেটি বেশি পানি যা নাপাক হয় না; কিন্তু তার তিনটি গুণ থেকে কোন একটি গুণ: রঙ অথবা স্বাদ অথবা গন্ধ নাপাক দ্বারা বিকৃত হলে নাপাক হবে।

হাদীসের শিক্ষা

  1. পানির তিনটি গুণের কোনো একটি গুণ: রং, অথবা স্বাদ, অথবা গন্ধ নাপাক দ্বারা বিকৃত হলে নাপাক হয়ে যাবে। হাদীসটি সাধারণ অবস্থার ভিত্তিতে বলা হয়েছে নির্দিষ্টভাবে বলা হয়নি।
  2. আলেমগণ একমত যে, নাপাক যখন পানি বিকৃত করে ফেলে তখন সাধারণভাবে পানি নাপাক হয়ে যায় কম হোক বা বেশী হোক।

অনুবাদ প্রদর্শন

50 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية