1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস “নিশ্চয় কবর হলো আখিরাতের মনযিলসমূহের প্রথম মনযিল। কেউ যদি এখান থেকে রেহাই পায়, তবে তার জন্য পরবর্তী মনযিলগুলো কবরের চেয়েও সহজতর হবে। আর কেউ যদি এখান থেকে রেহাই না পায়, তবে তার জন্য পরবর্তী মনযিলগুলো আরো ভয়াবহ হবে।”

عَن هَانِئ مَوْلَى عُثْمَانَ رَضيَ اللهُ عنهُ قَالَ: كَانَ عُثْمَانُ إِذَا وَقَفَ عَلَى قَبْرٍ بَكَى حَتَّى يَبُلَّ لِحْيَتَهُ، فَقِيلَ لَهُ: تُذْكَرُ الْجَنَّةُ وَالنَّارُ فَلَا تَبْكِي، وَتَبْكِي مِنْ هَذَا؟ فَقَالَ: إِنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ:
«إِنَّ الْقَبْرَ أَوَّلُ مَنْزِلٍ مِنْ مَنَازِلِ الْآخِرَةِ، فَإِنْ نَجَا مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ، وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ».

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

উসমান রাদিয়াল্লাহু ‘আনহুর দাস হানী (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, উসমান রাদিয়াল্লাহু ‘আনহু যখন কোন কবরের নিকট দাঁড়াতেন, কেঁদে দিতেন, (আল্লাহর ভয়ে চোখের পানিতে) তার দাড়ি ভিজে যেত। একদা তাকে জিজ্ঞেস করা হলো, জান্নাত ও জাহান্নামের কথা স্মরণ হলে, আপনি কাঁদেন না। আর আপনি এ জায়গায় (কবরস্থানে) দাঁড়িয়ে কাঁদছেন? তিনি প্রত্যুত্তরে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“নিশ্চয় কবর হলো আখিরাতের মনযিলসমূহের প্রথম মনযিল। কেউ যদি এখান থেকে রেহাই পায়, তবে তার জন্য পরবর্তী মনযিলগুলো কবরের চেয়েও সহজতর হবে। আর কেউ যদি এখান থেকে রেহাই না পায়, তবে তার জন্য পরবর্তী মনযিলগুলো আরো ভয়াবহ হবে।”

হাসান এটি তিরমিযী ও ইবনে মাজাহ বর্ণনা করেছেন। সুনানে তিরমিযী - 2308

ব্যাখ্যা

খলিফা উসমান ইবনে আফফান (রা.) যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন, তখন তিনি এত বেশি কাঁদতেন যে তাঁর দাড়ি তাঁর অশ্রুতে ভিজে যেত। তাঁকে জিজ্ঞাসা করা হলো: আপনি জান্নাত ও জাহান্নামের কথা স্মরণ করলে জান্নাতের আকাঙ্ক্ষায় বা জাহান্নামের ভয়ে কাঁদেন! আর কবরের জন্য কাঁদেন? তিনি বললেন: নবীজি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম অবস্থান। যদি কেউ এখান থেকে মুক্তি পায়, তাহলে পরের অবস্থানগুলো তার জন্য সহজ হবে। আর যদি কেউ এখানকার শাস্তি থেকে রক্ষা না পায়, তাহলে পরের শাস্তি এর চেয়েও কঠিন হবে।

হাদীসের শিক্ষা

  1. উসমান (রা.)-এর অবস্থা বর্ণনা করা হয়েছে যে, তিনি আল্লাহ তাআলার ভয়ে ভীত থাকতেন, যদিও তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্তদের অন্তর্ভুক্ত ছিলেন।
  2. কবরের ভয়াবহতা ও কিয়ামতের কথা স্মরণ করে কাঁদা শরীয়তসম্মত।
  3. কবরের সুখ ও শাস্তি প্রমাণিত।
  4. কবরের শাস্তি থেকে সতর্ক করা।

অনুবাদ প্রদর্শন

44 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية