1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু বিষয়ে কথা বললেন। অতপর সে বলল: আল্লাহ যা চেয়েছেন ও আপনি যা চাইলেন তাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: “তুমি কি আমাকে আল্লাহর শরীক বানিয়ে দিলে ? বরং তুমি বলো: একমাত্র আল্লাহ যা চেয়েছেন তাই ।”

عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما:
أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَلَّمَهُ فِي بَعْضِ الْأَمْرِ، فَقَالَ: مَا شَاءَ اللهُ وَشِئْتَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَجَعَلْتَنِي لِلَّهِ عَدْلًا؟ قُلْ: مَا شَاءَ اللهُ وَحْدَهُ».

ইবন ’আব্বাস রদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত:
এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু বিষয়ে কথা বললেন। অতপর সে বলল: আল্লাহ যা চেয়েছেন ও আপনি যা চাইলেন তাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: “তুমি কি আমাকে আল্লাহর শরীক বানিয়ে দিলে ? বরং তুমি বলো: একমাত্র আল্লাহ যা চেয়েছেন তাই ।”

হাদীসটির সনদ হাসান নাসায়ীর সুনানুল কুবরা, সুনানে ইবনে মাজাহ ও মুসনাদে আহমদ নাসায়ীর সুনানুল কুবরা - 10759

ব্যাখ্যা

এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে তার কোন একটি বিষয়ে কথা বলে অতঃপর বলল: ‘আল্লাহ যা চান এবং আপনি যা চান।’ নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা প্রত্যাখ্যান করলেন এবং তাকে জানালেন, সৃষ্টির ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সাথে 'এবং/ও‘ যুক্ত করে বলা ছোট শির্ক, যা কোনো মুসলিমের জন্য বলা বৈধ নয়। এরপর তিনি তাকে সঠিকভাবে বলার নির্দেশ দিলেন: "একমাত্র আল্লাহ যা চান তাই"। এভাবে আল্লাহর ইচ্ছাকে এককভাবে স্বীকার করতে হবে এবং কোনো সৃষ্টির ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সাথে যুক্ত করা যাবে না।

হাদীসের শিক্ষা

  1. ‘আল্লাহ যা চান এবং আপনি যা চান’ বা এ ধরনের কথা বলা নিষিদ্ধ, যাতে সৃষ্টির ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সাথে 'এবং/ও' দ্বারা যুক্ত করা হয়; কারণ এটি ছোট শির্ক।
  2. অন্যায় থেকে নিষেধ করা আবশ্যক।
  3. এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের সুরক্ষা দিয়েছেন এবং শির্কের পথ বন্ধ করেছেন।
  4. অন্যায় থেকে নিষেধ করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণে সংশ্লিষ্ট ব্যক্তিকে বৈধ বিকল্পের দিকে নির্দেশ দেওয়া উচিত।
  5. এই হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী: "একমাত্র আল্লাহ যা চান তাই" এবং অন্য হাদীসে তাঁর বাণী: "বল: আল্লাহ যা চান," তারপর" আপনি যা চান তাই" এর মধ্যে সমন্বয় হলো—" আল্লাহ যা চান,(ও/এবং না বলে) " তারপর" আপনি যা চান তাই" বলা জায়েয, তবে "একমাত্র আল্লাহ যা চান তাই ) বলা উত্তম।
  6. "আল্লাহ যা চান, তারপর আপনি যা চান" বলা জায়েয, তবে "একমাত্র আল্লাহ যা চান" বলা উত্তম।

অনুবাদ প্রদর্শন

58 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
IT Italiano ইতালীয়
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
KMR Kurmancî الكرمنجية