1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আল-কুরআনুল কারীম ও কুরআন সংক্রান্ত বিবিধ বিদ্যা

হাদীস “ঐ মু’মিন যে কুরআন পাঠ করে, তাঁর দৃষ্টান্ত ঐ লেবুর মত যা খেতে সুস্বাদু এবং গন্ধে চমৎকার। আর ঐ মু’মিন যে কুরআন পাঠ করে না; তার দৃষ্টান্ত হচ্ছে ঐ খেজুরের মত যা খেতে সুস্বাদু; কিন্তু সুগন্ধ নেই।

عَن أَبي مُوْسى الأَشْعريِّ رضي الله عنه قال: قال رسولُ اللهِ صلى اللهُ عليه وسلم:
«مَثَلُ الْمُؤْمِنِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْأُتْرُجَّةِ، رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا طَيِّبٌ، وَمَثَلُ الْمُؤْمِنِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ التَّمْرَةِ، لَا رِيحَ لَهَا وَطَعْمُهَا حُلْوٌ، وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ مَثَلُ الرَّيْحَانَةِ، رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ، وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْحَنْظَلَةِ، لَيْسَ لَهَا رِيحٌ وَطَعْمُهَا مُرٌّ».

আবূ মূসা আল-আশ‘আরী রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন:
“ঐ মু’মিন যে কুরআন পাঠ করে, তাঁর দৃষ্টান্ত ঐ লেবুর মত যা খেতে সুস্বাদু এবং গন্ধে চমৎকার। আর ঐ মু’মিন যে কুরআন পাঠ করে না; তার দৃষ্টান্ত হচ্ছে ঐ খেজুরের মত যা খেতে সুস্বাদু; কিন্তু সুগন্ধ নেই। আর মুনাফিক যে কুরআন পাঠ করে; তার উদাহরণ হচ্ছে, ঐ রায়হানের মত, যার মন মাতানো খুশবু আছে; অথচ খেতে একেবারে তিতা। আর ঐ মুনাফিক যে কুরআন পাঠ করে না, তার দৃষ্টান্ত হচ্ছে ঐ মাকাল ফলের মত, যার কোন ঘ্রাণ নেই এবং স্বাদও নেই।”

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ বুখারী - 5427

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মানুষের কুরআন তিলাওয়াত ও তা থেকে উপকার লাভের ক্ষেত্রে মানুষের প্রকারভেদ বর্ণনা করেছেন:
প্রথম প্রকার: যে মুমিন কুরআন তিলাওয়াত করে এবং তা থেকে উপকার লাভ করে, সে হলো বিশেষ লেবুর(উতরুজ্জা) মতো। এর স্বাদ সুন্দর, গন্ধ সুন্দর এবং রঙ্গও সুন্দর। এর উপকারিতাও অনেক। কারণ, সে যা পড়ে, তা অনুযায়ী আমল করে এবং আল্লাহর বান্দাদের উপকার করে।
দ্বিতীয় প্রকার: যে মুমিন কুরআন তিলাওয়াত করে না, সে হলো খেজুরের মতো। এর স্বাদ মিষ্টি, কিন্তু কোনো গন্ধ নেই। তার হৃদয়ে ঈমান আছে, যেমন খেজুরের ভিতরে মিষ্টি থাকে। কিন্তু এর কোনো গন্ধ নেই, যা মানুষ অনুভব করতে পারে; কারণ তার কুরআন তিলাওয়াত নেই, যা শুনে মানুষ প্রশান্তি পায়।
তৃতীয় প্রকার: যে মুনাফিক কুরআন তিলাওয়াত করে, সে হলো সে রায়হানার (সুগন্ধি ফুলের) মতো। এর গন্ধ সুন্দর, কিন্তু স্বাদ তিক্ত। কারণ সে তার হৃদয়কে ঈমান দ্বারা সংশোধন করেনি এবং কুরআন অনুযায়ী আমল করে না। সে মানুষের সামনে নিজেকে মুমিন হিসেবে উপস্থাপন করে। তার তিলাওয়াত এর সুগন্ধির মতো, আর তার কুফর সে ফুলের তিক্ত স্বাদের মতো।
চতুর্থ প্রকার: যে মুনাফিক কুরআন তিলাওয়াত করে না, সে হলো মাকাল ফলের মতো। এর কোনো সুগন্ধি নেই এবং স্বাদ তিক্ত। এর সুগন্ধির অনুপস্থিতি তার তিলাওয়াতের অনুপস্থিতির মতো। আর এর তিক্ত স্বাদ তার কুফরের তিক্ততার মতো। তার ভিতরে ঈমান নেই, আর বাইরে কোনো উপকার নেই; বরং সে ক্ষতিকর।

হাদীসের শিক্ষা

  1. এখানে কুরআনের ধারক ও বাহক এবং তা অনুযায়ী আমলকারীর মর্যাদা বর্ণনা হয়েছে।
  2. শিক্ষার অন্যতম পদ্ধতি হলো, উদাহরণ দেওয়া, যাতে বোঝা সহজ হয়।
  3. মুসলিমের উচিত আল্লাহর কিতাব থেকে নিয়মিত তিলাওয়াতের আমল রাখা।

অনুবাদ প্রদর্শন

57 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
IT Italiano ইতালীয়
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
KMR Kurmancî الكرمنجية