عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ؟» قَالُوا: الْمُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ، فَقَالَ: «إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ، وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا، وَقَذَفَ هَذَا، وَأَكَلَ مَالَ هَذَا، وَسَفَكَ دَمَ هَذَا، وَضَرَبَ هَذَا، فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ، وَهَذَا مِنْ حَسَنَاتِهِ، فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ، ثُمَّ طُرِحَ فِي النَّارِ».

আবূ হুরাইরাহ্ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
‘‘তোমরা কি জান, নিঃস্ব কে?’’ তাঁরা বললেন, ‘আমাদের মধ্যে নিঃস্ব ঐ ব্যক্তি, যার কাছে কোন দিরহাম এবং কোন মাল-সম্পদ নেই।’ তিনি বললেন, ‘‘আমার উম্মতের মধ্যে (আসল) নিঃস্ব তো সেই ব্যক্তি , যে কিয়ামতের দিন সালাত, সিয়াম ও যাকাত (এর নেকি) নিয়ে উপস্থিত হবে। (কিন্তু এর সাথে সাথে) সে এ অবস্থায় আসবে যে, সে কাউকে (দুনিয়াতে) গালি দিয়েছে, কারো প্রতি অপবাদ আরোপ করেছে, কারো (অবৈধরূপে) মাল ভক্ষণ করেছে, কারো রক্তপাত করেছে এবং কাউকে মেরেছে। অতঃপর এ (অত্যাচারিত)কে তার নেকী থেকে দেওয়া হবে, ওকে তার নেকী দেওয়া হবে। পরিশেষে যদি তার নেকীরাশি অন্যান্যদের দাবী পূরণ করার পূর্বেই শেষ হয়ে যায়, তখন তাদের পাপরাশি নিয়ে তার উপর চাপিয়ে দেয়া হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।’’

সহীহ ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন সহীহ মুসলিম - 2581

ব্যাখ্যা

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের জিজ্ঞেস করলেনঃ তোমরা কি জানো কে নিঃস্ব? তারা বললঃ আমাদের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি যার কাছে কোন টাকা-পয়সা ও মাল-সম্পদ নেই।, তিনি বললেনঃ কিয়ামতের দিন আমার উম্মতের মধ্য থেকে সেই ব্যক্তি নিঃস্ব যে সালাত, সিয়াম ও যাকাত এর নেক আমল নিয়ে হাজির হবে, সে এমন অবস্থায় হাজির হবে যে, একে গাল-মন্দ করেছে; একে তার সম্মানে মিথ্যা অপবাদ দিয়েছে; এই ব্যক্তির অর্থ গ্রাস করেছে এবং তা অস্বীকার করেছে; এই ব্যক্তির রক্তপাত করেছে এবং তার উপর জুলুম করেছে: এবং তাকে আঘাত করেছে এবং তাকে লাঞ্ছিত করেছে; কাজেই তার নেকি থেকে মাজলূমদের দেওয়া হবে; যদি তার ওপর যেসব অধিকার ও প্রাপ্য রয়েছে তা পরিশোধ করার আগেই তার নেকি শেষ হয়ে যায়, তাহলে মাজলুমদের পাপ নিয়ে জালিমের আমলনামায় রাখা হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কারণ তার কোনো নেকি অবশিষ্ট নেই।

হাদীসের শিক্ষা

  1. যাবতিয় হারামে লিপ্ত হওয়ার ক্ষেত্রে সতর্কতা, বিশেষত যা মানুষের বস্তুগত এবং নৈতিক অধিকার সম্পর্কিত।
  2. সৃষ্টির অধিকারসমূহ তাদের নিজেদের মাঝে জবাবদিহিতার ওপর নির্ভরশীল এবং শিরক ব্যতীত স্রষ্টার অধিকারসমূহ ক্ষমার ওপর নির্ভরশীল।
  3. কথোপকথনের পদ্ধতি ব্যবহার করা যা শ্রোতাকে উদ্যমী করে, তার মনোযোগ আকর্ষণ করে এবং তার আগ্রহ জাগিয়ে তোলে, বিশেষ করে শিক্ষা এবং নির্দেশনায়।
  4. প্রকৃত নিঃস্ব এর অর্থ ব্যাখ্যা করা। সে হল কিয়ামতের দিন যার নেক আমল তার পাওনাদাররা নিয়ে নেবে।
  5. পরকালের প্রতিশোধ সমস্ত নেক আমলের ওপর হতে পারে, অবশেষে তার থেকে কিছুই অবশিষ্ট থাকবে না।
  6. আল্লাহর সৃষ্টির সথে আচরণবিধি ন্যায় ও সত্যের উপর প্রতিষ্ঠিত।

অনুবাদ প্রদর্শন

52 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية