1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস “যে দিনগুলোতে সূর্য উদিত হয়ে থাকে, তাদের মধ্যে সর্বত্তম হচ্ছে জুমু‘আর দিন।

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«خَيْرُ يَوْمٍ طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ يَوْمُ الْجُمُعَةِ، فِيهِ خُلِقَ آدَمُ، وَفِيهِ أُدْخِلَ الْجَنَّةَ، وَفِيهِ أُخْرِجَ مِنْهَا، وَلَا تَقُومُ السَّاعَةُ إِلَّا فِي يَوْمِ الْجُمُعَةِ».

আবূ হুরাইরা রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“যে দিনগুলোতে সূর্য উদিত হয়ে থাকে, তাদের মধ্যে সর্বত্তম হচ্ছে জুমু‘আর দিন। এদিনে আদামকে সৃষ্টি করা হয়েছিল, এ দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল, এ দিনেই তাকে সেখান থেকে বের করা হয়েছিল। আর জুমু‘আর ‍দিন ছাড়া কিয়ামত কায়েম হবে না।”

সহীহ ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন সহীহ মুসলিম - 854

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে, যে সমস্ত দিনে সূর্য ওঠে তার মধ্যে জুমু‘আহর দিন উত্তম। জুমু‘আহর দিনের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে: আল্লাহ তা‘আলা এদিনে আদাম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এ দিনেই তাকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন, এ দিনেই তাকে সেখান থেকে বের করা হয়েছিল এবং পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছিল আর জুমু‘আর দিনেই কিয়ামাত অনুষ্টিত হবে।

হাদীসের শিক্ষা

  1. সপ্তাহের অন্যান্য দিন অপেক্ষা জুমু‘আর দিনের ফযীলত।
  2. জুমু‘আর দিনে সৎ আমল বৃদ্ধি করা, আল্লাহ তা‘আলার রহমত লাভের জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং তাঁর ক্রোধ থেকে বেঁচে থাকার ব্যাপারে উৎসাহিত করা।
  3. হাদীসে উল্লেখিত জুমু‘আর দিনের বৈশিষ্ট্যসমূহ যেগুলি বর্ণনা করা হয়েছে, এ ব্যাপারে বলা হয়ে থাকে: এগুলো জুমু‘আর দিনের ফযীলত হিসেবে নয়; কেননা আদামকে বের করে দেওয়া এবং কিয়ামাত কায়েম হওয়া ফযীলত হিসেবে ধর্তব্য নয়, আবার কেউ কেউ বলেছেন: এগুলোও ফযীলত হিসেবে উল্লেখিত হয়েছে; কেননা আদমকে বের করে দেওয়া তার বংশধরদের মধ্য হতে নবী, রাসূল ও নেককার বান্দাদের অস্তিত্বের কারণ আর কিয়ামাত কায়েম হওয়া নেককার বান্দাদের পুরষ্কার প্রাপ্তি এবং আল্লাহ তাদের জন্য যে সম্মান প্রস্তুত রেখেছেন তা অর্জনের ক্ষেত্র দ্রুত তৈরী হয়।
  4. এ বর্ণনা ছাড়াও জুমু‘আর দিনের অনেকগুলি বৈশিষ্ট্য অন্যান্য হাদীসের মধ্যে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে: এ দিনে আদামের তাওবা গ্রহণ করা হয়েছিল, এ দিনেই তিনি মৃত্যুবরণ করেছিলেন, এ দিনে এমন একটি সময় রয়েছে যখন কোন মুমিন ব্যক্তি সালাত আদায় করে কোন জিনিস চাইলে আল্লাহ তা প্রদান করেন।
  5. বছরের শ্রেষ্ট দিন হচ্ছে আরাফার দিন, বলা হয়ে থাকে: নহরের (কুরবানীর) দিন, সপ্তাহের শ্রেষ্ট দিন হচ্ছে জুমু‘আর দিন এবং বছরের শ্রেষ্ট রাত হচ্ছে লাইলাতুল কদর।

অনুবাদ প্রদর্শন

56 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
KMR Kurmancî الكرمنجية