1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস “তুমি দুনিয়ার প্রতি অনাসক্তি অবলন্বন করো। তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। মানুষের নিকট যা আছে, তুমি তার প্রতি অনাসক্ত হয়ে যাও, তাহলে তারাও তোমাকে ভালোবাসবে”।

عَنْ أَبِي العَبَّاسِ سَهْلِ بْنِ سَعِدٍ السَّاعِدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، دُلَّنِي عَلَى عَمَلٍ إِذَا عَمِلْتُهُ أَحَبَّنِي اللَّهُ وَأَحَبَّنِي النَّاسُ، فَقَالَ:
«ازْهَدْ فِي الدُّنْيَا يُحِبُّكَ اللَّهُ، وَازْهَدْ فِيمَا عِنْدَ النَّاسِ يُحِبُّكَ النَّاسُ».

সাহল ইবন সাদ আস-সাইদী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট উপস্থিত হয়ে বলল, হে আল্লাহর রাসূল! আমাকে এমন একটি কাজের কথা বলে দিন যা আমি করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন এবং লোকেরাও আমাকে ভালোবাসবেন। তিনি বললেন:
“তুমি দুনিয়ার প্রতি অনাসক্তি অবলন্বন করো। তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। মানুষের নিকট যা আছে, তুমি তার প্রতি অনাসক্ত হয়ে যাও, তাহলে তারাও তোমাকে ভালোবাসবে”।

ইমাম নববী বলেছেন: হাদীসটি হাসান। এটি ইবন মাজাহ ও অন্যান্যরা একাধিক হাসান সনদে বর্ণনা করেছেন। আল-আরবাঊন আন-নাভাবিয়্যাহ। - 31

ব্যাখ্যা

এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এমন একটি কাজের নির্দেশনা চাইলেন, যা করলে আল্লাহ তাকে পছন্দ করবেন এবং মানুষও তাকে পছন্দ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন: আল্লাহ তোমাকে ভালোবাসবেন যদি তুমি দুনিয়াতে অনর্থক কাজ এবং আখেরাতে তোমার কোন উপকারে আসবে না এমন কর্ম ত্যাগ করো এবং তোমার দ্বীনের ক্ষতি করতে পারে এমন জিনিস পরিহার করো। আর মানুষ তোমাকে ভালোবাসবে যদি তুমি তাদের হাতে যা দুনিয়া আছে তা ত্যাগ করো, কারণ তারা স্বভাবতই এটাকে ভালোবাসে, আর যে কেউ এর জন্য তাদের সাথে প্রতিযোগিতা করে, তারা তাকে ঘৃণা করে, আর যে কেউ এটা তাদের জন্য ছেড়ে দেয়, তারা তাকে ভালোবাসে।

হাদীসের শিক্ষা

  1. দুনিয়া বিমুখীতার ফযীলত, অর্থাৎ পরকালে যা কোন উপকারে আসে না তা ত্যাগ করা।
  2. যুহদ (দুনিয়া বিমুখীতা) এর স্তর পরহেজগারী থেকে উঁচু, কারণ পরহেজগারী হলো এমন জিনিস ত্যাগ করা যা তোমার ক্ষতি করতে পারে, আর যুহদ হলো এমন জিনিস ত্যাগ করা যা পরকালে তোমার কোনো উপকার করবে না।
  3. সিন্দী বলেন, দুনিয়া মানুষদের কাছে প্রিয়, তাই যারা তাদের সঙ্গে দুনিয়ার জন্য প্রতিযোগিতা করে, তারা তাদের কাছে ততটাই ঘৃণ্য হয়ে যায়। আর যারা তাদের ও তাদের প্রিয় জিনিস থেকে দূরে থাকে, তারা তাদের হৃদয়ে ততটাই প্রিয় হয়ে ওঠে।

অনুবাদ প্রদর্শন

58 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
BM Bambara البامبارية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
DA Dansk الدنماركية
RN Kirundi الكيروندي
KMR Kurmancî الكرمنجية
MS Bahasa Melayu الملايو