1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস বনী আদম আমাকে মিথ্যারোপ করেছে; অথচ এরূপ করা তার পক্ষে বৈধ নয়। আর সে আমাকে গালমন্দ করেছে; অথচ এরূপ করাও তার পক্ষে বৈধ নয়।

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ:
عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «قَالَ اللَّهُ: كَذَّبَنِي ابْنُ آدَمَ وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، وَشَتَمَنِي وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، فَأَمَّا تَكْذِيبُهُ إِيَّايَ فَقَوْلُهُ: لَنْ يُعِيدَنِي، كَمَا بَدَأَنِي، وَلَيْسَ أَوَّلُ الخَلْقِ بِأَهْوَنَ عَلَيَّ مِنْ إِعَادَتِهِ، وَأَمَّا شَتْمُهُ إِيَّايَ فَقَوْلُهُ: اتَّخَذَ اللَّهُ وَلَدًا وَأَنَا الأَحَدُ الصَّمَدُ، لَمْ أَلِدْ وَلَمْ أُولَدْ، وَلَمْ يَكُنْ لِي كُفْؤًا أَحَدٌ».

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত,
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “আল্লাহ তা‘আলা বলেছেন: বনী আদম আমাকে মিথ্যারোপ করেছে; অথচ এরূপ করা তার পক্ষে বৈধ নয়। আর সে আমাকে গালমন্দ করেছে; অথচ এরূপ করাও তার পক্ষে বৈধ নয়। আমাকে তার মিথ্যারোপ করার একটি রূপ হচ্ছে, যেমন সে বলে: আমাকে পুনরায় উত্থিত করা হবে না, যেমন আমাকে প্রথমবার সৃষ্টি করা হয়েছে। অথচ দ্বিতীয়বার উত্থিত করা থেকে প্রথমবার সৃষ্টি করা বেশি কঠিন। আর আমাকে তার গালমন্দ হচ্ছে, যেমন তার কথা: আল্লাহ সন্তান গ্রহণ করেছেন; অথচ আমি এক ও অমুখাপেক্ষী, আমি সন্তান জন্ম দিই না এবং আমাকেও জন্ম দেওয়া হয় নি, আর আমার সমকক্ষ কেউ নেই।”

সহীহ এটি বুখারী বর্ণনা করেছেন। সহীহ বুখারী - 4974

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হাদীসে কুদসীতে আল্লাহ তাআলার বাণী বর্ণনা করেছেন, মুশরিক ও কাফিররা আল্লাহকে মিথ্যাআরোপ করে, তাঁকে ত্রুটিযুক্ত করে বর্ণনা করে এবং তাঁকে দোষারোপ করে, যা তাদের জন্য শোভনীয় নয়।
তাদের আল্লাহকে মিথ্যাআরোপ করা হলো: তাদের এ দাবি করা যে, আল্লাহ তাদেরকে মৃত্যুর পরে পুনরায় সৃষ্টি করবেন না, যেমন তিনি তাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন। আল্লাহ তাদের এই দাবির জবাব দিয়েছেন যে, যিনি সৃষ্টিকে শূন্য থেকে সৃষ্টি করেছেন, তিনি তাদের পুনরায় সৃষ্টি করতে সক্ষম; বরং এটি তাঁর জন্য আরও সহজ। যদিও আল্লাহর জন্য সৃষ্টি ও পুনরুত্থান উভয়ই সমান, কারণ আল্লাহ সবকিছু করতে সক্ষম।
তাদের গালি দেওয়া হলো: তারা বলে যে, আল্লাহর সন্তান আছে। আল্লাহ তাদের এই দাবির জবাব দিয়েছেন যে, তিনি তাঁর নাম, গুণাবলী ও কাজে সব ধরনের পরিপূর্ণতাসহ একক সত্তা। তিনি সব ধরনের ত্রুটি ও দোষ থেকে পবিত্র। তিনি আস-সামাদ (যার কোন প্রয়োজন নেই এবং সবাই তাঁর মুখাপেক্ষী)। তিনি কারো পিতা নন, কারো সন্তান নন এবং তাঁর কোনো সমকক্ষ বা সদৃশ নেই। তিনি পূত-পবিত্র ও সর্বোচ্চ।

হাদীসের শিক্ষা

  1. এখানে আল্লাহর পরিপূর্ণ ক্ষমতার প্রমাণ।
  2. মৃত্যুর পর পুনরুত্থানের প্রমাণ।
  3. যে ব্যক্তি পুনরুত্থানকে অস্বীকার করে বা আল্লাহর জন্য সন্তান নির্ধারণ করে, সে কাফির।
  4. আল্লাহর কোনো সমকক্ষ বা সদৃশ নেই।
  5. আল্লাহর রয়েছে প্রশস্ত ধৈর্য এবং তিনি কাফিরদেরকে অবকাশ দেন, যাতে তারা তওবা করে এবং ফিরে আসে।

অনুবাদ প্রদর্শন

58 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
UG ئۇيغۇرچە উইঘুর
FR Français ফরাসি
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
YO Yorùbá ইউরুবা
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
SO Soomaali সোমালি
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
IT Italiano ইতালীয়
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UZ O‘zbek উজবেক
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
KMR Kurmancî الكرمنجية