1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. ফযীলত ও শিষ্ঠাচার

হাদীস “নিশ্চয়ই আল্লাহ্ তাআলা কোনো আমল কবুল করেন না, যতক্ষণ না তা একমাত্র তাঁর (আল্লাহ্‌র) জন্য হয় এবং এর দ্বারা তাঁরই সন্তুষ্টি কামনা করা হয়।”।

عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ رضي الله عنه قَالَ:
جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أَرَأَيْتَ رَجُلًا غَزَا يَلْتَمِسُ الْأَجْرَ وَالذِّكْرَ، مَا لَهُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا شَيْءَ لَهُ» فَأَعَادَهَا ثَلَاثَ مَرَّاتٍ، يَقُولُ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا شَيْءَ لَهُ» ثُمَّ قَالَ: «إِنَّ اللَّهَ لَا يَقْبَلُ مِنَ الْعَمَلِ إِلَّا مَا كَانَ لَهُ خَالِصًا، وَابْتُغِيَ بِهِ وَجْهُهُ»

আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললোঃ ঐ ব্যক্তি সম্বন্ধে আপনি কি বলেন, যে ব্যক্তি সাওয়াব চায় এবং সুনামের জন্য জিহাদ করে, তার জন্য কি রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “তার জন্য কিছুই নেই”। তিনি তা তিনবার বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, “তার জন্য কিছুই নেই”। তারপর তিনি বললেনঃ “নিশ্চয়ই আল্লাহ্ তাআলা কোনো আমল কবুল করেন না, যতক্ষণ না তা একমাত্র তাঁর (আল্লাহ্‌র) জন্য হয় এবং এর দ্বারা তাঁরই সন্তুষ্টি কামনা করা হয়।”।

সহীহ এটি নাসাঈ বর্ণনা করেছেন। সুনানে নাসায়ী - 3140

ব্যাখ্যা

একজন লোক এমন এক ব্যক্তি যে যুদ্ধ ও জিহাদের জন্য বের হয় এবং আল্লাহর কাছে সাওয়াব চায় আর মানুষের কাছ থেকে প্রশংসা ও সুখ্যাতি প্রত্যাশা করে; তার সম্পর্কে জিজ্ঞাসা করতে ও তার হুকুম জানতে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তিনি কি সাওয়াব পাবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম উত্তরে বললেন: তার কোন সাওয়াব নেই; কারণ সে তার নিয়তে আল্লাহ ছাড়া অন্য কে শরীক করেছে। লোকটি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কাছে তার প্রশ্নটি তিনবার পুনরাবৃত্তি করলেন এবং তিনি তাকে উত্তর দিলেন এবং একই উত্তর নিশ্চিত করলেন যে, তার কোন সাওয়াব নেই; তারপর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাকে আল্লাহ্‌র কাছে গ্রহণীয় আমলের নীতি বললেন: আল্লাহ্‌ আমল কবুল করেন না যতক্ষণ না তার পুরোটা অংশী বিহীন আল্লাহ্‌র জন্য খালিস হবে।

হাদীসের শিক্ষা

  1. যেসব আমল একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠ এবং তাঁর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের তরীকা অনুযায়ী হয় তা ব্যতীত কোনো আমল আল্লাহ কবুল করেন না।
  2. মুফতির উত্তরের সৌন্দর্য হল, তাঁর ফতোয়া প্রশ্নকারীর উদ্দেশ্য পূরণ করবে এবং বেশি থাকবে।
  3. মহান বিষয়টি নিশ্চিত করার জন্য সে সম্পর্কে বারবার প্রশ্ন করে।
  4. প্রকৃত মুজাহিদ তিনিই যিনি আল্লাহর বাণীকে উঁচু করার জন্য ইখলাসের সাথে পরকালের সাওয়াব ও প্রতিদানের আশায় জিহাদ করেন, তার সংগ্রাম দুনিয়ার স্বার্থে নয়।

অনুবাদ প্রদর্শন

51 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ID Indonesia ইন্দোনেশিয়ান
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية