1. হোম
  2. শ্রেণিবিন্যাসসমূহ
  3. আকীদা

হাদীস “তোমাদের প্রত্যেকের সঙ্গে তার রব অতি সত্বর কথা বলবেন। তার ও আল্লাহর মাঝখানে কোন অনুবাদক থাকবে না

عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا سَيُكَلِّمُهُ اللهُ، لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ، فَيَنْظُرُ أَيْمَنَ مِنْهُ فَلَا يَرَى إِلَّا مَا قَدَّمَ، وَيَنْظُرُ أَشْأَمَ مِنْهُ فَلَا يَرَى إِلَّا مَا قَدَّمَ، وَيَنْظُرُ بَيْنَ يَدَيْهِ فَلَا يَرَى إِلَّا النَّارَ تِلْقَاءَ وَجْهِهِ، فَاتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ».

আদী ইবনু হাতিম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“তোমাদের প্রত্যেকের সঙ্গে তার রব অতি সত্বর কথা বলবেন। তার ও আল্লাহর মাঝখানে কোন অনুবাদক থাকবে না। এরপর সে তাকাবে ডান দিকে, তখন তার আগের ’আমল ব্যতীত সে আর কিছু দেখবে না। আবার তাকাবে বাম দিকে, তখনো আগের ’আমল ব্যতীত আর কিছু সে দেখবে না। আর সামনে তাকাবে তখন সে (জাহান্নামের) আগুন ব্যতীত আর কিছুই দেখতে পাবে না। কাজেই আগুন থেকে ভয় কর এক টুকরো খেজুরের বিনিময়ে হলেও”।

সহীহ সহীহ বুখারী ও মুসলিম সহীহ মুসলিম - 1016

ব্যাখ্যা

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিচ্ছেন যে, প্রত্যেক মুমিন কেয়ামতের দিন আল্লাহর সামনে একাকী দাঁড়াবে এবং মহান আল্লাহ তার সাথে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই কথা বলবেন এবং তাদের মধ্যে অনুবাদ করার জন্য কোনো অনুবাদক থাকবে না। ফলে সে তীব্র ভয়ে ডানে বামে তাকাবে একটা পথ খুঁজে পাওয়ার আশায় যেই পথ ধরলে সামনে থাকা আগুন থেকে তার নাজাত মিলবে। কাজেই যখন সে তার ডান দিকে তাকাবে তখন পূর্বে প্রেরণ করা নেক আমল ছাড়া কিছুই দেখবে না। আর যখন সে তার বাম দিকে তাকাবে তখন তার পূর্বে প্রেরণ করা খারাপ আমল ছাড়া কিছুই দেখবে না। আবার যখন সে তার সামনে তাকাবে তখন আগুন ছাড়া আর কিছুই দেখতে পাবে না এবং সে তা বাদ দিয়ে ভিন্ন পথ গ্রহণ করতে পারবে না, কারণ তাকে অবশ্যই (পুল) সিরাতের উপর দিয়ে অতিক্রম করতে হবে। অতঃপর তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: তোমরা তোমাদের ও জাহান্নামের মধ্যে দান-খয়রাত ও সৎকাজের সুরক্ষা গ্রহণ কর, যদিও তা অর্ধ খেজুরের মত সামান্য কিছুর দ্বারা হয়।

হাদীসের শিক্ষা

  1. দান করার ওপর উত্সাহিত করা, যদিও তা সামান্যই হয় এবং ভাল গুণাবলীর অধিকারী হওয়া এবং দয়া ও নরম কথাবার্তার সাথে আচরণ করা।
  2. আল্লাহ কেয়ামতের দিন তার বান্দার কাছাকাছি থাকবেন, যেহেতু তাদের মধ্যে কোন পর্দা থাকবে না, কোন মধ্যস্থতাকারী থাকবে না, কোন অনুবাদক থাকবে না, তাই মুমিন তার রবের আদেশ অমান্য করা থেকে সাবধান থাকবে।
  3. একজন ব্যক্তি যা দান করে তা তুচ্ছ জ্ঞান করা উচিত নয়, যদিও তা সামান্যই হয়, কারণ এটি জাহান্নাম থেকে সুরক্ষা।

অনুবাদ প্রদর্শন

52 ভাষা
EN English ইংরেজি
UR اردو উর্দু
ES Español স্পানিস
ID Indonesia ইন্দোনেশিয়ান
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
DE Deutsch জার্মানি
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
KY Кыргызча কিরগিজ
NE नेपाली নেপালি
LT Lietuvių লিথুনীয়
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
TG тоҷикӣ তাজিক
RW Kinyarwanda কিনিয়ারওয়ান্ডা
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
CS Čeština চেক
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
OM Oromoo অরমো
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
AZ Azərbaycan আজারী
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية