عَنْ أَنَسٍ رَضيَ اللهُ عنه قَالَ:
كَانَتْ عَامَّةُ وَصِيَّةِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ حَضَرَهُ الْمَوْتُ: «الصَّلَاةَ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ، الصَّلَاةَ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ»، حَتَّى جَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُغَرْغِرُ بِهَا صَدْرُهُ، وَمَا يَكَادُ يُفِيضُ بِهَا لِسَانُهُ.

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

আনাস রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম মুহূর্তে তার অসিয়াত এই ছিল যে, “সালাত পড়বে এবং তোমাদের অধীনস্থ দাস-দাসীর সাথে সদ্ব্যবহার করবে। সালাত পড়বে এবং তোমাদের অধীনস্থ দাস-দাসীর সাথে সদ্ব্যবহার করবে।” এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের শ্বাসকষ্ট শুরু হলেও তিনি বারবার একথা বলতে থাকেন। এভাবে শেষ পর্যন্ত যবান হেলে পড়তে লাগলো।

সহীহ নাসায়ীর সুনানুল কুবরা ও সুনানে ইবনে মাজাহ মুসনাদে আহমাদ - 12169

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মৃত্যুর সময় উম্মতকে সবচেয়ে বেশি যে উপদেশ দিয়েছিলেন, তা ছিল: «তোমরা সালাতকে আঁকড়ে ধরো এবং এর প্রতি যত্নবান হও, আর এ থেকে গাফেল হয়ো না।» এছাড়াও তিনি বলেছিলেন: «তোমরা তোমাদের অধীনস্থ দাস-দাসীদের অধিকার আদায় করো এবং তাদের সাথে সদাচরণ করো।» তিনি এ কথাগুলো বারবার বলতে থাকেন, এমনকি তাঁর গলায় গড়গড় শব্দ হতে থাকে এবং তাঁর জিহ্বা এগুলো স্পষ্টভাবে উচ্চারণ করতে সক্ষম হচ্ছিল না।

হাদীসের শিক্ষা

  1. সালাতের মর্যাদা এবং অধীনস্থ দাস-দাসীদের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর শেষ উপদেশে এ দুটির প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন।
  2. সালাত হল বান্দাদের উপর আল্লাহর অন্যতম বড় একটি হক বা অধিকার। আর সৃষ্টির হক আদায় করা, বিশেষ করে দুর্বল এবং যারা নিজের অধীনস্থ তাদের সাথে সদাচরণ করা, সৃষ্টির বড় হকগুলোর মধ্যে অন্যতম।

অনুবাদ প্রদর্শন

41 ভাষা
EN English ইংরেজি
ID Indonesia ইন্দোনেশিয়ান
TR Türkçe তার্কিশ
RU Русский রুশিয়ান
BS Bosanski বসনিয়ান
SI සිංහල সিংহলী
HI हिन्दी ইন্ডিয়ান
ZH 中文 চাইনিজ
FA فارسی ফার্সি
VI Tiếng Việt ভিয়েতনামী
TL Tagalog তাগালোগ
KU Kurdî কুর্দি
HA Hausa হাউসা
PT Português পর্তুগীজ
ML മലയാളം মালয়ালাম
TE తెలుగు তেলেগু
SW Kiswahili সুওয়াহিলি
TA தமிழ் তামিল
MY မြန်မာ বার্মিজ
TH ไทย থাই
PS پښتو পশতু
AS অসমীয়া অসমীয়া
SQ Shqip আলবেনি
SV Svenska সুইডিশ
AM አማርኛ আমহারিক
NL Nederlands ডাচ
GU ગુજરાતી গুজরাটি
PRS دری দারি
SR Српски সার্বিয়ান
RO Română রোমানিয়ান
HU Magyar হাঙ্গেরিয়ান
MOS Moore الموري
MG Malagasy মালাগাসি
KN ಕನ್ನಡ কন্নড়
WO Wolof الولوف
UK Українська ইউক্রেনীয়
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية